Tuesday, 27 October 2026
Aaj bangla

kolkata news মত্ত অবস্থায় মহিলার ঘরে ঢোকায় গ্রেফতার সিভিক

kolkata news

kolkata news আর জি কর-কাণ্ডের তোলপাড়ের মধ্যেই ফের গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। মত্ত অবস্থায় মহিলার ঘরে চড়াও হওয়ার অভিযোগ। গ্রেফতার এন্টালি থানার সিভিক ভলান্টিয়ার সন্তোষলাল প্রসাদ। প্রতিবেশী মহিলাকে অনুসরণ ও মত্ত অবস্থায় ঘরে ঢুকে পড়ার অভিযোগ। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু।

ঘটনাটি ঘটেছে শনিবার। অভিযোগ, kolkata news এন্টালি থানার এক সিভিক ভলান্টিয়ার রাতে মদ্যপান করে আচমকাই প্রতিবেশী মহিলার ঘরে ঢুকে পড়েন। তাঁকে দেখতে পেয়ে প্রথমে ভয় পান ওই মহিলা। পরে চিৎকার এবং কান্নাকাটি করে অন্য প্রতিবেশীদের ডাকেন। মহিলার চিৎকার শুনে প্রতিবেশীরা জড়ো হতেই ঘটনাস্থল থেকে চম্পট দেন অভিযুক্ত। অভিযুক্তের নামে এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

রবিবার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেন তদন্তকারীরা। তবে, কেন তিনি এমন কাণ্ড ঘটালেন, তা নিয়ে ধন্দে পুলিশ। অভিযোগকারিণীর সঙ্গে অভিযুক্তের কোনও পূর্ব পরিচিতি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্তও।

উল্লেখ্য, আরজি কর-কাণ্ডের পর থেকেই রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নানা অভিযোগ সামনে আসছে। আরজি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ‘মূল অভিযুক্ত’ হিসাবে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে তাঁকে সিবিআইকে হস্তান্তরিত করা হয়।

তার পর রাজ্যে ঘটে যাওয়া একাধিক অপরাধের সঙ্গে নাম জড়িয়েছে সিভিক ভলান্টিয়ারদের। শ্লীলতাহানি বা দাদাগিরির মতো অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। আরজি কর-কাণ্ডের আবহে শুরু হওয়া আন্দোলনের অন্যতম দাবিই ছিল, হাসপাতাল, কলেজের নিরাপত্তার দায়িত্ব থেকে সিভিক ভলান্টিয়ারদের সরানোর। এমনকি সিভিক ভলান্টিয়ার নিয়ে সুপ্রিম কোর্টের বিদায়ী প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। তাদের নিয়োগ, বেতন, ভূমিকা ইত্যাদি প্রশ্নে বিদ্ধ হয়েছিল রাজ্য। সেই আবহে এ বার গ্রেফতার হলেন কলকাতার এই সিভিক ভলান্টিয়ার।

aa

আরো পড়ুন      পশ্চিমবঙ্গ    জীবনী   মন্দির দর্শন   ইতিহাস    জেলা শহর     লোকসভা     বিধানসভা    পৌরসভা    ব্লক    থানা    গ্রাম পঞ্চায়েত  কালীপূজা    যোগ ব্যায়াম    পুজা পাঠ     দুর্গাপুজো     ব্রত কথা    মিউচুয়াল ফান্ড     জ্যোতিষশাস্ত্র      ভ্রমণ     বার্ষিক রাশিফল    মাসিক রাশিফল   সাপ্তাহিক রাশিফল    আজকের রাশিফল    চানক্যের নীতি    বাংলাদেশ    লক্ষ্মী পূজা   টোটকা  রেসিপি    সম্পর্ক    একাদশী ব্রত   পড়াশোনা খবর    ফ্যাশন টিপস