Saturday, 24 October 2026
Aaj bangla

Murshidabad জুয়ার আসরের প্রতিবাদ করায় রক্তাক্ত যুবক

Murshidabad

Murshidabad বাড়ির অদূরে বসেছিল মদ এবং জুয়ার আসর। তার প্রতিবাদ করায় যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে Murshidabad মুর্শিদাবাদের ভগবানগোলা থানা এলাকায়। মাথায় গুরুতর আঘাত নিয়ে Murshidabad মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আক্রান্ত যুবক। পুলিশ এবং প্রশাসনের কাছে বিচারের দাবি করেছে তাঁর পরিবার। স্থানীয় সূত্রের খবর, আক্রান্ত যুবকের নাম ডালিম শেখ।

ভগবানগোলার কাশিয়াডাঙা এলাকায় তাঁর বাড়ি। ওই যুবকের পরিবারের দাবি, তাদের বাড়ি থেকে পুকুরে যাওয়ার মূল রাস্তা আটকে কয়েক জন মদ্যপান করছিলেন। বসেছিল জুয়ার আসর। তার প্রতিবাদ করেন ডালিম। খানিক বাদানুবাদের পর তাঁকে বাঁশ, লোহার রড দিয়ে মারধর করেন কয়েক জন। মাথা ফেটে যায় ডালিমের। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় পড়ে গেলে পালিয়ে যান অভিযুক্তেরা। পরিবার এবং প্রতিবেশীদের কয়েক জন ডালিমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তাঁর মাথার আঘাত দেখে সেখানকার চিকিৎসকেরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন।

আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ডালিম। আক্রান্ত যুবকের দাদা বাবলু শেখ বলেন, ‘‘আমাদের পুকুর থেকে বাড়ি যাতায়াতের একটাই রাস্তা। গত কয়েক দিন ধরে ওই রাস্তা আটকে জুয়া এবং মদের আসর বসছিল। ভাই তার প্রতিবাদ করেছিল বলে ওকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছে। আমরা অভিযুক্তদের শাস্তি চাই।’’ পুলিশ সূত্রে খবর, এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ নিয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে তাদের তরফ থেকে খোঁজখবর করা হচ্ছে।

aajbangla

আরো পড়ুন      পশ্চিমবঙ্গ    জীবনী   মন্দির দর্শন   ইতিহাস    জেলা শহর     লোকসভা     বিধানসভা    পৌরসভা    ব্লক    থানা    গ্রাম পঞ্চায়েত  কালীপূজা    যোগ ব্যায়াম    পুজা পাঠ     দুর্গাপুজো     ব্রত কথা    মিউচুয়াল ফান্ড     জ্যোতিষশাস্ত্র      ভ্রমণ     বার্ষিক রাশিফল    মাসিক রাশিফল   সাপ্তাহিক রাশিফল    আজকের রাশিফল    চানক্যের নীতি    বাংলাদেশ    লক্ষ্মী পূজা   টোটকা  রেসিপি    সম্পর্ক    একাদশী ব্রত   পড়াশোনা খবর    ফ্যাশন টিপস