Tuesday, 27 October 2026
Aaj bangla

Trinamool শুভেন্দুর প্রচারে নিষেধাজ্ঞার দাবিতে কমিশনে তৃণমূল

Trinamool

Trinamool সামনেই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সোমবার বিকেলে প্রচার শেষ। তার ঠিক আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ঘৃণাভাষণের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ  Trinamool তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধিদল। রাজ্যের নির্বাচনী আবহে অযথা বাংলাদেশ প্রসঙ্গ টেনে শুভেন্দু ভাষণ দিচ্ছেন, সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন – এমনই বিবিধ অভিযোগ তুলে  Trinamool তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ, মন্ত্রী শশী পাঁজাদের দাবি, শুভেন্দুকে ‘সেন্সর’ করুক কমিশন।

গত শনিবার তালড্যাংরায় বিজেপির হয়ে প্রচার করতে গিয়ে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন, তার একাংশকে তুলে ধরে Trinamool তৃণমূল মূলত আপত্তির কথা জানিয়েছে নির্বাচন কমিশনে। সেই ভাষণে শুভেন্দু বলেছিলেন, ”বাংলাদেশের ছবিগুলি দেখেছেন তো? ৫৯৬ টি মন্দির ভেঙেছে। হিন্দুদের উপর কী অত্য়াচার করেছে! এবার পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ করতে চায়।” এই বক্তব্য সম্পূর্ণ সাম্প্রদায়িক উসকানিমূলক বলে মনে করছে তৃণমূল।

সোমবার সকালে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে কুণাল ঘোষ, শশী পাঁজারা এই বক্তব্য়ের যথাযথ নথি পেশ করেছেন। স্মারকলিপিও দেওয়া হয়েছে। এর পর সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ বলেন, ”আমরা কমিশনের কাছে আবেদন জানিয়েছি, শুভেন্দুকে সেন্সর করার জন্য। যদিও উপনির্বাচনের প্রচার আজ বিকেলেই শেষ। কিন্তু বিষয়টা শুধু একটা উপনির্বাচনের জন্য নয়। নানা সময়ে বিজেপির নেতারা এধরনের উসকানিমূলক মন্তব্য করে থাকেন।

তাঁদের লক্ষ্য, বাংলাকে অস্থির করে তোলা ধর্মের ভিত্তিতে। নইলে কেন অযথা বাংলাদেশের হিংসাত্মক পরিস্থিতির তুলনা টানা হচ্ছে? বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র। এর অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় কথা বলা যায় না। সেখানে কী হয়েছে, তার নির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। আসলে বিজেপি বুঝে গিয়েছে যে ৬টি কেন্দ্রের উপনির্বাচনে বেঘোরে হারবে। তাই এসব বলছে। আমাদের দাবি, বিরোধী দলনেতার উপর নিষেধাজ্ঞা জারি করা হোক রাজ্যে শান্তি বজায় রাখার স্বার্থে।” উল্লেখ্য, একই দাবি নিয়ে সোমবার জাতীয় নির্বাচন কমিশনকেও কড়া ভাষায় চিঠি দিয়েছে Trinamool তৃণমূলের সংসদীয় দল।

aajbangla

আরো পড়ুন      পশ্চিমবঙ্গ    জীবনী   মন্দির দর্শন   ইতিহাস    জেলা শহর     লোকসভা     বিধানসভা    পৌরসভা    ব্লক    থানা    গ্রাম পঞ্চায়েত  কালীপূজা    যোগ ব্যায়াম    পুজা পাঠ     দুর্গাপুজো     ব্রত কথা    মিউচুয়াল ফান্ড     জ্যোতিষশাস্ত্র      ভ্রমণ     বার্ষিক রাশিফল    মাসিক রাশিফল   সাপ্তাহিক রাশিফল    আজকের রাশিফল    চানক্যের নীতি    বাংলাদেশ    লক্ষ্মী পূজা   টোটকা  রেসিপি    সম্পর্ক    একাদশী ব্রত   পড়াশোনা খবর    ফ্যাশন টিপস