মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Aaj bangla

আচমকা ভেঙে পড়ল তিনতলা বাড়ি, মৃতের সংখ্যা বেড়ে ৮, আহত ২৮

Uttar Pradesh

উত্তরপ্রদেশের(Uttar Pradesh) লখনউতে(Lucknow) ভয়াবহ দুর্ঘটনা। শনিবার লখনউয়ের ট্রান্সপোর্ট নগর এলাকায় আচমকা ভেঙে পড়ে একটি তিনতলা বাড়ি। শনিবার পর্যন্ত এই ঘটনায় ৪ জনের মৃত্যু(Death) হয়েছিল। গুরুতর জখম(Injured) হয়েছিলেন ১৩ জন। আজ, রবিবার সকালে মৃতের সংখ্যা বেড়ে ৮। আহত কমপক্ষে ২৮।

জানা গিয়েছে, শনিবার বিকেলে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ‘হারমিলাপ বিল্ডিং’ নামে পরিচিত এই বাড়িটি। মূলত ওষুধের গুদাম হিসবে ব্যবহার করা হত এই বাড়িটি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও অজানা। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

অন্যদিকে উদ্ধাকাজে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার সন্ধ্যা থেকেই উদ্ধারকাজে নেমে পড়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল বাহিনী। সঙ্গে রয়েছে স্থানীয় পুলিশও। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ।

aajbangla

আরো পড়ুন      পশ্চিমবঙ্গ    জীবনী   মন্দির দর্শন   ইতিহাস    জেলা শহর     লোকসভা     বিধানসভা    পৌরসভা    ব্লক    থানা    গ্রাম পঞ্চায়েত  কালীপূজা    যোগ ব্যায়াম    পুজা পাঠ     দুর্গাপুজো     ব্রত কথা    মিউচুয়াল ফান্ড     জ্যোতিষশাস্ত্র      ভ্রমণ     বার্ষিক রাশিফল    মাসিক রাশিফল   সাপ্তাহিক রাশিফল    আজকের রাশিফল    চানক্যের নীতি    বাংলাদেশ    লক্ষ্মী পূজা   টোটকা  রেসিপি    সম্পর্ক    একাদশী ব্রত   পড়াশোনা খবর    ফ্যাশন টিপস