Tuesday, 27 October 2026
Aaj bangla

প্রযুক্তির সাহায্যে পঠনপাঠন সিবিএসই

CBSE

প্রযুক্তির সাহায্যে পঠনপাঠন সিবিএসই  CBSE  কৃত্রিম মেধাকে কী ভাবে শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে? এই ধরনের নতুন প্রযুক্তির গুণাবলী কী? এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন CBSE (সিবিএসই)। আইবিএম গ্লোবাল টিমের সঙ্গে এই আলোচনার আয়োজন করা হয়েছে।

মোট এক ঘণ্টার এই আলোচনাটি চলবে অনলাইনে। দেশের বিভিন্ন প্রান্তে CBSE সিবিএসই বোর্ডের স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকারা এই আলোচনায় যোগদানের সুযোগ পাবেন। ১৮ অক্টোবর বিকেল ৩টে থেকে শুরু হবে আলোচনাপর্ব। তবে, শুধুমাত্র কৃত্রিম মেধাই নয়, অন্যান্য নতুন প্রযুক্তিকে কী ভাবে পঠনপাঠনের কাজে ব্যবহার করা যেতে পারে, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আইবিএম গ্লোবাল টিম-এর বিশেষজ্ঞরা পরামর্শ দেবেন।

এই আলোচনায় অংশগ্রহণ করতে আগ্রহীদের একটি ফর্ম পূরণ করে নাম নথিভুক্ত করতে হবে। এর জন্য আলাদা করে কোনও ফি জমা দিতে হবে না। তবে, সিবিএসই-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুলের প্রধান শিক্ষক/শিক্ষিকা বা প্রিন্সিপালদের আলোচনায় উপস্থিত থাকতেই হবে। এই বিষয়ে বিশদে জানতে সিবিএসই অ্যাকাডেমিক-এর ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

aa

আরো পড়ুন      পশ্চিমবঙ্গ    জীবনী   মন্দির দর্শন   ইতিহাস    জেলা শহর     লোকসভা     বিধানসভা    পৌরসভা    ব্লক    থানা    গ্রাম পঞ্চায়েত  কালীপূজা    যোগ ব্যায়াম    পুজা পাঠ     দুর্গাপুজো     ব্রত কথা    মিউচুয়াল ফান্ড     জ্যোতিষশাস্ত্র      ভ্রমণ     বার্ষিক রাশিফল    মাসিক রাশিফল   সাপ্তাহিক রাশিফল    আজকের রাশিফল    চানক্যের নীতি    বাংলাদেশ    লক্ষ্মী পূজা   টোটকা  রেসিপি    সম্পর্ক    একাদশী ব্রত   পড়াশোনা খবর    ফ্যাশন টিপস