Tuesday, 27 October 2026
Aaj bangla

Murshidabad অর্ধনগ্ন সমকামী যুবকের দেহ উদ্ধার মুর্শিদাবাদে

Murshidabad

মুর্শিদাবাদ Murshidabad জেলার জঙ্গিপুরে রাস্তায় ক্ষতবিক্ষত অর্ধনগ্ন যুবকের দেহ উদ্ধার। মৃত যুবকের নাম নাসিম শেখ (৪০)। মৃতদের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। মৃত নাসিম সমকামী ছিলেন বলে দাবি। সম্পর্কের টানাপোড়েনের কারণে তাঁকে হত্যা নাকি অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, নাসিম শেখের বাড়ি  মুর্শিদাবাদের Murshidabad রঘুনাথগঞ্জ থানার আনন্দপুর গ্রামে।

বাড়ি থেকে কিছুটা দূরেই এক সংকীর্ণ গলির ভেতরে তাঁর মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় সূত্রে খবর, প্রথম দিকে হকারি করতেন নাসিম। পরবর্তীকালে শারীরিক অসুস্থতার জন্য হকারি ছেড়ে বাড়িতে বিড়ি তৈরির কাজ করতেন। নাসিম বিবাহিত হলেও তিনি ‘সমকামী’ সম্পর্কে জড়িয়ে পড়ায় স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান বলে দাবি পরিবারের।

নাসিমের এক আত্মীয় বলেন, ‘শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন নাসিম। বাজার করতে যাওয়ার নাম করে আর ফেরেনি।’ মৃত নাসিমের এক আত্মীয় সুরজ শেখ বলেন, ‘ওঁর কোনও শত্রু ছিল বলে আমাদের জানা নেই। নাসিম সমকামী সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই জন্যই ওঁকে খুন করা হয়ে থাকতে পারে।’ সোমবার সকালে নিউ মার্কেটের পাশে একটি গলিতে তাঁর অর্ধনগ্ন দেহ পড়ে থাকতে দেখা যায়। পরিবারের লোকজন জানিয়েছেন, তাঁর নাকে গভীর ক্ষত ছিল। জঙ্গিপুর পুলিশের এক আধিকারিক জানান, ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। সমকামী সম্পর্কের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে, তাঁকে খুন করা হয়েছে বলেই প্রাথমিক অনুমান পুলিশের।

aa

আরো পড়ুন      পশ্চিমবঙ্গ    জীবনী   মন্দির দর্শন   ইতিহাস    জেলা শহর     লোকসভা     বিধানসভা    পৌরসভা    ব্লক    থানা    গ্রাম পঞ্চায়েত  কালীপূজা    যোগ ব্যায়াম    পুজা পাঠ     দুর্গাপুজো     ব্রত কথা    মিউচুয়াল ফান্ড     জ্যোতিষশাস্ত্র      ভ্রমণ     বার্ষিক রাশিফল    মাসিক রাশিফল   সাপ্তাহিক রাশিফল    আজকের রাশিফল    চানক্যের নীতি    বাংলাদেশ    লক্ষ্মী পূজা   টোটকা  রেসিপি    সম্পর্ক    একাদশী ব্রত   পড়াশোনা খবর    ফ্যাশন টিপস