বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Aaj bangla

Murshidabad | সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণ করলেন আত্মীয়

Murshidabad

Murshidabad পরিবারের এক সদস্যের যৌন লালসার শিকার হল সাত বছরের শিশুকন্যা। এ নিয়ে চাঞ্চল্য ছড়াল Murshidabad মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে এক মধ্যবয়সি ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ‘নির্যাতিতা’র পরিবার সূত্রে খবর, শিশুটিকে হেনস্থা করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। কিন্তু ভয়ে সে কাউকে কিছু বলতে পারেনি। পরের দিন অর্থাৎ, শুক্রবার অসুস্থ হয়ে পড়ে নাবালিকা।

তার পরেই ঘটনার কথা জানতে পেরেছেন তার বাবা-মা। অভিযোগ, চকোলেটের লোভ দেখিয়ে সাত বছরের ওই শিশুকে একটি ফাঁকা ঘরে ডেকে নিয়ে যান এক আত্মীয়। তার পর তাকে ধর্ষণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই নাবালিকার আচরণে অসঙ্গতি লক্ষ্য করেছিলেন পরিবারের লোকজন। শিশুটির মায়ের দাবি, শুক্রবার মেয়ে তাঁকে জানায় যে তার সঙ্গে কী ঘটেছে। পরিবারের তরফে অভিযোগ করা হয় ডোমকল থানায়। তার পরেই ওই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। ডোমকলের মহকুমা পুলিশ আধিকারিক শুভম বাজাজ বলেন, ‘‘ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পকসো আইনে মামলা রুজু করে তদন্ত চলছে।’’বস্তুত, গত ২৪ ঘণ্টায় রাজ্যে তিনটি ধর্ষণের অভিযোগ সামনে এসেছে এবং তিনটি জায়গাতেই নির্যাতিতা নাবালিকা। শুক্রবার সন্ধ্যায় আলিপুরদুয়ারের ফালাকাটায় বছর পাঁচেকের এক শিশুকে জিলিপির লোভ দেখিয়ে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে যান এক প্রতিবেশী। অভিযোগ, তার পর তাকে ধর্ষণ করে খুন করা হয়।

অভিযুক্তকে পিটিয়ে মেরে ফেলে উত্তেজিত জনতা। শনিবার আরও এক অভিযুক্ত থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বলে পুলিশ সূত্রে খবর। শনিবার দুপুরে আলিপুরদুয়ার জেলারই কুমারগ্রামে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ সামনে এসেছে। সেখানেও অভিযুক্ত নির্যাতিতার আত্মীয় বলে জানা গিয়েছে। শিশুটিকে নদী থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

aajbangla

আরো পড়ুন      পশ্চিমবঙ্গ    জীবনী   মন্দির দর্শন   ইতিহাস    জেলা শহর     লোকসভা     বিধানসভা    পৌরসভা    ব্লক    থানা    গ্রাম পঞ্চায়েত  কালীপূজা    যোগ ব্যায়াম    পুজা পাঠ     দুর্গাপুজো     ব্রত কথা    মিউচুয়াল ফান্ড     জ্যোতিষশাস্ত্র      ভ্রমণ     বার্ষিক রাশিফল    মাসিক রাশিফল   সাপ্তাহিক রাশিফল    আজকের রাশিফল    চানক্যের নীতি    বাংলাদেশ    লক্ষ্মী পূজা   টোটকা  রেসিপি    সম্পর্ক    একাদশী ব্রত   পড়াশোনা খবর    ফ্যাশন টিপস