Monday, 26 October 2026
Aaj bangla

Mithun Chakraborty পাকিস্তান থেকে মিঠুনকে প্রাণনাশের হুমকি

Mithun Chakraborty

এবার বলিউড স্টার তথা বিজেপি নেতা Mithun Chakraborty মিঠুন চক্রবর্তীকে হুমকি! ১৫ দিনে মধ্যে ক্ষমা না চাইলে ফল ভুগতে হবে বলে ভিডিও বার্তা দিল পাকিস্তানের গ্যাংস্টার শহজাদ ভট্টি। সম্প্রতি দুবাই থেকে দুটি ভিডিও প্রকাশ করেছে ভট্টি। যেখানে মিঠুনকে বেলাগাম আক্রমণের পাশাপাশি নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে Mithun Chakraborty মিঠুনকে। পাকিস্তানি গ্যাংস্টারের এহেন হুমকিবার্তা প্রকাশ্যে আসার পর স্বাভাবিক ভাবেই শোরগোল শুরু হয়েছে।

গত ২৭ অক্টোবর বিজেপির এক জনসভায় অমিত শাহের উপস্থিতিতে ভাষণ দিচ্ছিলেন মিঠুন চক্রবর্তী। মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক হুমায়ূন কবিরের এক মন্তব্য তুলে ধরেন মিঠুন। যেখানে ওই নেতাকে বলতে শোনা যায়, এখানে আমরা ৭০ শতাংশ মুসলিম। হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। এই মন্তব্যের পালটা Mithun Chakraborty মিঠুন চক্রবর্তী বলেন, ‘এখানকার এক নেতা বলেছিলেন, হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভেবেছিলাম, মুখ্যমন্ত্রী তাঁকে কিছু বলবেন, বলেননি।

কিন্তু আমি বলছি, তোমাকে তোমার মাটিতেই পুঁতে দেব।’ মিঠুনের সেই মন্তব্য তুলে ধরেই এবার ভিডিও বার্তায় তাঁকে হুমকি দিতে দেখা গেল পাকিস্তানের গ্যাংস্টারকে। ভিডিওতে ভট্টিকে বলতে শোনা গিয়েছে, ‘উনি বলছেন মুসলিমদের কেটে মাটিতে পুঁতে দেব। মিঠুনবাবু আপনাকে ১০ থেকে ১৫ দিনের সময় দিলাম, এর মধ্যে ক্ষমা চেয়ে নেবেন। নাহলে পস্তাবেন। মুসলিমরা আপনাকে সম্মান করে, তাঁদের সম্পর্কে এই ধরনের মন্তব্য সহ্য করা হবে না।

আপনার এখন যা বয়স তাতে আপনার এমন বাজে বকা উচিৎ নয়। অবিলম্বে ক্ষমা চান। এটা সিনেমা নয় বাস্তব।’ ভোটারদের মধ্যে হিন্দু-মুসলিম সংক্রান্ত মন্তব্য করে প্রবীণ অভিনেতা বলেছিলেন, ‘‘এটা অভিনেতা মিঠুন চক্রবর্তী বলছে না। ১৯৬৮ সালের ২৮ বছর বয়সি মিঠুন চক্রবর্তী বলছে। রাজনীতি করেছি। রক্তের রাজনীতি করেছি। সব জানি, কে কোথা থেকে কী করবে। আপনাদের পাশে চাই। সাহস চাই। বুক চিতিয়ে এগিয়ে আসতে হবে।’’ অভিনেতার এই মন্তব্যের জেরে ইতিমধ্যেই শহরের বেশ কিছু থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার জোড়াসাঁকো এলাকার স্থানীয় বাসিন্দাদের একাংশ মিঠুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

এ ছাড়া, বৌবাজার থানায় এক ব্যক্তি মিঠুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। বিধাননগর দক্ষিণ থানাতেও তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এ বার সরাসরি পাকিস্তান থেকে হুমকি ভিডিয়ো। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একের পর হুমকিবার্তায় শোরগোল শুরু হয়েছে বলিউডে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে একের পর এক খুনের হুমকি পেয়েছেন সলমন খান। সম্প্রতি একইভাবে খুনের হুমকি পান শাহরুখ। সেই তালিকায় এবার যোগ হল মিঠুনের নাম। বিদেশের মাটি থেকে দেওয়া হল হুমকি।

aajbangla

আরো পড়ুন      পশ্চিমবঙ্গ    জীবনী   মন্দির দর্শন   ইতিহাস    জেলা শহর     লোকসভা     বিধানসভা    পৌরসভা    ব্লক    থানা    গ্রাম পঞ্চায়েত  কালীপূজা    যোগ ব্যায়াম    পুজা পাঠ     দুর্গাপুজো     ব্রত কথা    মিউচুয়াল ফান্ড     জ্যোতিষশাস্ত্র      ভ্রমণ     বার্ষিক রাশিফল    মাসিক রাশিফল   সাপ্তাহিক রাশিফল    আজকের রাশিফল    চানক্যের নীতি    বাংলাদেশ    লক্ষ্মী পূজা   টোটকা  রেসিপি    সম্পর্ক    একাদশী ব্রত   পড়াশোনা খবর    ফ্যাশন টিপস