Monday, 26 October 2026
Aaj bangla

পূর্ব বর্ধমানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব যুবকের ১০ লক্ষ টাকা

Purba Bardhaman

পূর্ব বর্ধমানে Purba Bardhaman ফোন হারিয়ে যাওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়ের হয়ে গিয়েছে ১০ লক্ষ টাকা। এমনই অভিযোগ নিয়ে শুক্রবার পুলিশের দ্বারস্থ হলেন প্রতারিত ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, Purba Bardhaman পূর্ব বর্ধমানের Bhata ভাতারের রাধানগর গ্রামের বাসিন্দা শেখ মুজিবর রহমান একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তাঁর দাবি, গত ২৩ অক্টোবর কাজের সূত্রে Bankura বাঁকুড়ার Mejia মেজিয়ায় গিয়েছিলেন।

মেজিয়া বাজারে তাঁর স্মার্টফোনটি হারিয়ে যায়। তিনি পুলিশের কাছে মিসিং ডায়েরি করেছিলেন। ফোন মেলেনি। অন্য দিকে, ফোন হারানোর পাঁচ দিনের মাথায় তিনি জানতে পারেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে ১০ লক্ষ টাকা। মুজিবর জানিয়েছেন একটি আর্থিক বিনিয়োগকারী সংস্থায় চাকরি করেন তিনি। সংস্থার তিনটি শাখার দায়িত্ব রয়েছে তাঁর হাতে। কাজের সূত্রেই Bankura বাঁকুড়ায় গিয়েছিলেন। এখন স্মার্টফোন হারানোর পর ১০ লক্ষ টাকা খুইয়ে মাথায় হাত পড়েছে তাঁর। তিনি আশঙ্কা করছেন, ফোন থেকে যাবতীয় তথ্য নিয়ে এই কাজ করেছে অভিযুক্তেরা।

যে সংস্থায় চাকরি করেন, সেখানকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল স্মার্টফোনে। সব মিলিয়ে তিনি চাপের মধ্যে রয়েছেন। মুজিবরের কথায়, ‘‘ওই স্মার্টফোনে দুটি সিমকার্ড ছিল। নিখোঁজ ডায়েরি করার পরে ওই নম্বর দুটি ‘ব্লক’ করার জন্য মোবাইল সংস্থাকে জানিয়ে দিয়েছি। আমার তিনটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। তিনটি অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত ছিল, সেই সিমকার্ডটি ওই স্মার্টফোনেই লাগানো ছিল।’’

তিনি আরও জানান, তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে সবচেয়ে বেশি টাকা ছিল কালনার একটি বেসরকারি ব্যাঙ্কের শাখায়। ৪ লক্ষ ৬৪ হাজার টাকা। গত ২৮ অক্টোবর তিনটি ব্যাঙ্কেরই শাখার সঙ্গে যোগাযোগ করে তিনি জানতে পারেন স্মার্টফোন হারিয়ে যাওয়ার পর থেকে মোট ১০ লক্ষ টাকা তোলা হয়েছে। অধিকাংশ লেনদেনই হয়েছে ইউপিআইয়ের মাধ্যমে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে Bhata ভাতার থানার পুলিশ।

aajbangla

আরো পড়ুন      পশ্চিমবঙ্গ    জীবনী   মন্দির দর্শন   ইতিহাস    জেলা শহর     লোকসভা     বিধানসভা    পৌরসভা    ব্লক    থানা    গ্রাম পঞ্চায়েত  কালীপূজা    যোগ ব্যায়াম    পুজা পাঠ     দুর্গাপুজো     ব্রত কথা    মিউচুয়াল ফান্ড     জ্যোতিষশাস্ত্র      ভ্রমণ     বার্ষিক রাশিফল    মাসিক রাশিফল   সাপ্তাহিক রাশিফল    আজকের রাশিফল    চানক্যের নীতি    বাংলাদেশ    লক্ষ্মী পূজা   টোটকা  রেসিপি    সম্পর্ক    একাদশী ব্রত   পড়াশোনা খবর    ফ্যাশন টিপস