মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Aaj bangla

Malda টোটোর সঙ্গে ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

Malda

মালদায় Malda ট্রাক্টরের সঙ্গে একটি নিয়ন্ত্রণহীন টোটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক বৃদ্ধ  । আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার Malda হরিশ্চন্দ্রপুরের  ভালুকা বাজার ঢালাই মোড় এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম সোহরাব আলি (৭৫)। আহতরা হলেন খরিয়ত আলি (৫০), ভদ্রসেন দাস (৪৯) এবং টোটোচালক ফরিজ উদ্দিন (২৭)।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ট্রাক্টরটি তেল ভরার জন্য ভালুকা ঢালাই মোড় সংলগ্ন পেট্রোল পাম্পে ঢুকতে যাচ্ছিল। সেই সময়ই একটি যাত্রীবোঝাই টোটো নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ওই ট্রাক্টরের সামনে। টোটোর পেছনে বসে থাকা এক ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত হন চালক সহ তিনজন।

এরপর স্থানীয়রাই আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। অন্যদিকে পুলিশ মৃতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা পাঠিয়েছে। ক্ষতিগ্রস্ত টোটোটিকে উদ্ধার করেছে ভালুকা ফাড়ির পুলিশ। ট্রাক্টরচালক পলাতক বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এই রাস্তা দিয়ে টোটো সহ বিভিন্ন গাড়ি বেপরোয়া গতিতে চলাচল করে। যার জেরে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। এদিনের সমস্ত ঘটনা এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পলাতক চালকের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

aa

আরো পড়ুন      পশ্চিমবঙ্গ    জীবনী   মন্দির দর্শন   ইতিহাস    জেলা শহর     লোকসভা     বিধানসভা    পৌরসভা    ব্লক    থানা    গ্রাম পঞ্চায়েত  কালীপূজা    যোগ ব্যায়াম    পুজা পাঠ     দুর্গাপুজো     ব্রত কথা    মিউচুয়াল ফান্ড     জ্যোতিষশাস্ত্র      ভ্রমণ     বার্ষিক রাশিফল    মাসিক রাশিফল   সাপ্তাহিক রাশিফল    আজকের রাশিফল    চানক্যের নীতি    বাংলাদেশ    লক্ষ্মী পূজা   টোটকা  রেসিপি    সম্পর্ক    একাদশী ব্রত   পড়াশোনা খবর    ফ্যাশন টিপস