Sunday, 1 November 2026
Aaj bangla

প্রয়াত সাহিত্যিক প্রফুল্ল রায়

Prafulla Roy

সাহিত্যিক প্রফুল্ল রায় প্রয়াত Prafulla Roy। দীর্ঘ দিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত কয়েক মাস ধরে তাঁর চিকিৎসা চলছিল দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে। বৃহস্পতিবার বিকেল ৩টে ১৫ মিনিট নাগাদ ওই হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন সাহিত্যিক।

তবে গত কয়েক মাসে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। পরিস্থিতি ক্রমশ সঙ্কটজনক হয়ে উঠলে তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন আত্মীয়েরা। সেখানেই মৃত্যু হল তাঁর।বাংলা সাহিত্যের জগতে প্রফুল্লের অবদান অনস্বীকার্য। কেয়া পাতার নৌকা, মন্দ মেয়ের উপাখ্যান, নোনা জল মিঠে মাটি’র মতো উপন্যাস পাঠকদের উপহার দিয়েছেন তিনি।

পরবর্তীকালে তাঁর ‘কেয়া পাতার নৌকা’র কাহিনি অবলম্বন করে নির্মিত বাংলা ধারাবাহিক বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল। আকাশের নেই মানুষ উপন্যাসের জন্য তিনি পেয়েছিলেন বঙ্কিম পুরস্কার। ঝুলিতে রয়েছে সাহিত্য অকাদেমিও। এ ছাড়া, দীর্ঘ সাহিত্যজীবনে অসংখ্য ছোটগল্প লিখেছেন প্রফুল্ল। যা বিভিন্ন সময়ে পাঠকের মন ছুঁয়ে গিয়েছে।১৯৩৪ সালে অবিভক্ত বাংলার ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন প্রফুল্ল। দেশভাগের পর ১৯৫০ সালে চলে আসেন ভারতে।

তার পর থেকে কলকাতাতেই থাকতেন। দেশভাগের যন্ত্রণা, উদ্বাস্তুদের কথা তাঁর লেখনিতে মূর্ত হয়ে উঠেছিল। নিজের অভিজ্ঞতা দিয়ে একের পর এক বইতে সেই যন্ত্রণার বর্ণনা করেছেন তিনি। বেশ কিছু দিন ছিলেন নাগাল্যান্ডেও। সেখান থেকেই ১৯৫৬ সালে তাঁর প্রথম উপন্যাস ‘পূর্ব পার্বতী’ প্রকাশিত হয়। গল্প এবং উপন্যাস মিলিয়ে তাঁর দেড়শোর বেশি সৃষ্টি ছড়িয়ে রয়েছে। বৃহস্পতিবার তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত্য মহল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হতে ক্লিক করুন  Aaj Bangla হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরো পড়ুন      পশ্চিমবঙ্গ    জীবনী   মন্দির দর্শন   ইতিহাস    জেলা শহর     লোকসভা     বিধানসভা    পৌরসভা    ব্লক    থানা    গ্রাম পঞ্চায়েত  কালীপূজা    যোগ ব্যায়াম    পুজা পাঠ     দুর্গাপুজো     ব্রত কথা    মিউচুয়াল ফান্ড     জ্যোতিষশাস্ত্র      ভ্রমণ     বার্ষিক রাশিফল    মাসিক রাশিফল   সাপ্তাহিক রাশিফল    আজকের রাশিফল    চানক্যের নীতি    বাংলাদেশ    লক্ষ্মী পূজা   টোটকা  রেসিপি    সম্পর্ক    একাদশী ব্রত   পড়াশোনা খবর    ফ্যাশন টিপস