Kolkata during এবারও পুজোয় বাইক বাহিনীর দাপট ছিল অব্যাহত। ট্রাফিক আইন লালবাজারের ট্রাফিক বিভাগের পরিসংখ্যান বলছে, পঞ্চমী থেকে দশমী- অর্থাৎ ১৫ থেকে ২১ অক্টোবর, সাতদিনে শহরে মোট ৪৩৫২টি ট্রাফিক মামলা রুজু হয়েছে। এর মধ্যে সব চেয়ে বেশি মামলা হয়েছে হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য। পাশাপাশি দু’য়ের অধিক বাইকারোহী, বেপরোয়া গাড়ি চালানো এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মতো অপরাধেও উল্লেখযোগ্য সংখ্যক মামলা করেছে পুলিশ।
এছাড়া অভব্য আচরণের অভিযোগে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ৩৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের হিসাব অনুযায়ী, সাতদিনে হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য মোট ১০৬৫টি মামলা হয়েছে। এর মধ্যে পঞ্চমীতে ৯২টি, সপ্তমীর প্রথম দিনে ১৫টি, সপ্তমীর দ্বিতীয় দিনে ২৬৯টি, অষ্টমীতে ২৩১টি, নবমীতে ২৮৫টি এবং দশমীতে ১৭৩টি মামলা দায়ের হয়েছে। ট্র্যাফিক আইন ভাঙার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ট্রিপল রাইডিং। অর্থাৎ, একটি বাইকে তিন জন চড়ে যাতায়াত। এই অপরাধে সাত দিনে মোট ৯৫৩টি মামলা হয়েছে। পঞ্চমীতে ৩৫টি, ষষ্ঠীতে ১৮৯টি, সপ্তমীর প্রথম দিনে ১৯২টি, দ্বিতীয় দিনে ১৪৮টি, অষ্টমীতে ১৫৫টি, নবমীতে ১৬০টি এবং দশমীতে ৭৪টি মামলা করেছে পুলিশ।
বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগেও কম মামলা হয়নি। এই সাত দিনে মোট ৬৯৯টি মামলা দায়ের হয়েছে। অন্যদিকে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য মামলা হয়েছে ৬৫২টি। পুলিশি পরিসংখ্যান অনুযায়ী, বেপরোয়া গাড়ি চালানোর ক্ষেত্রে পঞ্চমী ও ষষ্ঠীতে ৬৫টি করে, সপ্তমীর প্রথম দিনে ১০৮টি, দ্বিতীয় দিনে ১২৭টি, অষ্টমীতে ৯০টি, নবমীতে ১১১টি এবং দশমীতে ১৩৩টি মামলা হয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে পঞ্চমী ও ষষ্ঠীতে ৬১টি করে, সপ্তমীর প্রথম দিনে ৯৭টি, দ্বিতীয় দিনে ১২০টি, অষ্টমীতে ৮১টি, নবমীতে ১১০টি এবং দশমীতে ১২২টি মামলা দায়ের হয়েছে। এছাড়াও অন্যান্য ট্রাফিক আইন ভাঙার অভিযোগে সাতদিনে ৭৭৭টি মামলা করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে মোট ২০৬টি গাড়ি। পুলিশ সূত্রে খবর, ষষ্ঠী ও সপ্তমীর প্রথম দিনে গাড়ি বাজেয়াপ্ত করার ঘটনা বেশি ঘটেছে। এবার পুজোয় বেআইনি বাজেয়াপ্তের পরিমাণ তুলনামূলক কম। পঞ্চমী ও ষষ্ঠী মিলিয়ে ৬ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুজোর বাকি পাঁচদিনে আর কোনও মদ উদ্ধার হয়নি বলে পুলিশি পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।





