Sunday, 1 November 2026
Aaj bangla

আজকের আবহাওয়ার খবর

Kolkata Weather Today

আজকের আবহাওয়ার খবর  Kolkata Weather Today  বিহারে নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে উত্তর-পশ্চিম দিকে খুব ধীরে এগোচ্ছে। দুটি অক্ষরেখা বিহারের উপর দিয়ে বিস্তৃত। পূর্ব পশ্চিম অক্ষরেখা পাকিস্তান থেকে রাজস্থান মধ্যপ্রদেশের ওপর দিয়ে বিহারের নিম্নচাপ এলাকা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। উত্তর-পূর্ব বাংলাদেশ থেকে গুজরাট পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিহারের নিম্নচাপের উপর দিয়ে বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা আগ্রা জয়পুর থেকে মানালি পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরীর সম্ভাবনা। এর প্রভাবে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে।

Kolkata Weather Today  দক্ষিণবঙ্গে আগামী দু তিন দিন বৃষ্টি কম; আর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জেলায়। শনিবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা পূর্ব-পশ্চিম বর্ধমান নদিয়া উত্তর ২৪ পরগনা বীরভূম মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা কলকাতা সহ বাকি জেলাতে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা নদিয়া উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা কলকাতা সহ বাকি জেলাতে।

Kolkata Weather Today  দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। দমকা ঝড়ো বাতাস সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে।

উত্তরবঙ্গে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বজবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইবে বাকি সব জেলাতে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার জন্য। দার্জিলিং কালিম্পং কোচবিহার মালদা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ওপরের পাঁচ জেলাতেই। পরদিন মঙ্গলবারেও আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত ভাবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সপ্তাহের মাঝে ফের ভারী বৃষ্টি দক্ষিণ বঙ্গে। এর ফলে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিংপং এ ধসের সম্ভাবনা লিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের নদীর জল স্তর ইতি মধ্যেই বেশ কিছু জায়গায় বিপদসীমার উপর দিয়ে হয়েছে। আগামী সপ্তাহে মাঝে ফের বৃষ্টি বাড়বে। আশঙ্কা নিচু এলাকা আরো বেশি করে প্লাবিত হতে পারে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হতে ক্লিক করুন  Aaj Bangla হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরো পড়ুন      পশ্চিমবঙ্গ    জীবনী   মন্দির দর্শন   ইতিহাস    জেলা শহর     লোকসভা     বিধানসভা    পৌরসভা    ব্লক    থানা    গ্রাম পঞ্চায়েত  কালীপূজা    যোগ ব্যায়াম    পুজা পাঠ     দুর্গাপুজো     ব্রত কথা    মিউচুয়াল ফান্ড     জ্যোতিষশাস্ত্র      ভ্রমণ     বার্ষিক রাশিফল    মাসিক রাশিফল   সাপ্তাহিক রাশিফল    আজকের রাশিফল    চানক্যের নীতি    বাংলাদেশ    লক্ষ্মী পূজা   টোটকা  রেসিপি    সম্পর্ক    একাদশী ব্রত   পড়াশোনা খবর    ফ্যাশন টিপস