Sunday, 1 November 2026
Aaj bangla

ইসরায়েলের হামলার মধ্যে আলোচনায় বসবে না ইরান

Israeli attacks

ইসরায়েলের হামলায় Israeli attacks ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের ইস্পাহান শহরে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংশ্লিষ্ট একটি স্থাপনা। তবে গতকাল দিনের বেলা চালানো ওই হামলায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আকবার সালেহি। এর কিছু আগে ইরানের শিরাজ শহরের একটি ইলেকট্রনিক কারখানায় হামলা চালায় ইসরায়েল। এতে কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। ইজ়রায়েলের হামলার প্রত্যাঘাত সম্পূর্ণ না-হওয়া পর্যন্ত থামবে না ইরান। এমনটাই তারা জানিয়ে দিয়েছে দুই মধ্যস্থতাকারী দেশ ওমান এবং কাতারকে। ইরানের সরকারি আধিকারিককে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

ইজ়রায়েল থেকে এখনও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। ক্ষেপণাস্ত্রে ছেয়ে গিয়েছে দুই দেশের আকাশ। অনবরত বাজছে সাইরেন। ইরানের অনড় অবস্থানের কারণে পশ্চিম এশিয়ার সংঘাত আরও তীব্র হতে চলেছে বলে আশঙ্কা পর্যবেক্ষকদের। রবিবার নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের আধিকারিক রয়টার্সকে বলেছেন, ‘‘কাতার এবং ওমানের মধ্যস্থতাকারীদের ইরানিরা জানিয়ে দিয়েছেন, ইজ়রায়েলের হামলার প্রত্যাঘাত সম্পূর্ণ হওয়ার পরেই আলোচনায় বসার কথা ভাবা হবে।

তার আগে নয়।’’ ইজ়রায়েলের হামলা এখনও চলছে। এই হামলার মুখে কোনও সমঝোতা করা হবে না। গত শুক্রবার ইরানে আচমকা আক্রমণ করে ইজ়রায়েল। তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের শীর্ষ চার সেনাকর্তা এবং ন’জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়। ক্ষতি হয় সামরিক পরিকাঠামোরও। ইরানে আরও হামলার হুঁশিয়ারি দেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আমেরিকার সঙ্গে ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছিল। ইরান এই চুক্তিতে সম্মত হয়নি। সেই কারণেই ইজ়রায়েলের এই হামলা বলে দাবি। আমেরিকাও এই হামলাকে সমর্থন করেছে। হামলার পর ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল, ইজ়রায়েলের জন্য তারা ‘নরকের দুয়ার’ খুলে দেবে। তার পর থেকে টানা সংঘাত চলছে।

ইজ়রায়েলের তেল আভিভ, জেরুসালেম লক্ষ্য করে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র বর্ষণ করছে ইরান। যদিও নেতানিয়াহুর সেনার দাবি, অধিকাংশ ক্ষেপণাস্ত্রই আটকে দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ইরানি হামলায় ১০ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে ইজ়রায়েল। তবে ইরানের স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ইজ়রায়েলের হামলার কারণে তাদের ২২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯০ শতাংশই সাধারণ নাগরিক। এর আগে শোনা গিয়েছিল, ইজ়রায়েলের হামলার মুখে আমেরিকাকে মধ্যস্থতা করতে বলার জন্য ওমান, কাতারকে অনুরোধ করেছিল ইরান। আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়েও নতুন করে আলোচনায় বসার আর্জি জানিয়েছিল তারা। কিন্তু রয়টার্সকে ইরানের আধিকারিকেরা জানিয়েছেন, এই খবর সঠিক নয়। সমঝোতার কথা ভাবছে না তেহরান। পরমাণু চুক্তি নিয়ে সম্প্রতি ওমানে আলোচনায় বসার কথা ছিল আমেরিকা এবং ইরানের আধিকারিকদের। ইজ়রায়েলি হামলার মুখে সেই বৈঠক বাতিল হয়ে গিয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হতে ক্লিক করুন  Aaj Bangla হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরো পড়ুন      পশ্চিমবঙ্গ    জীবনী   মন্দির দর্শন   ইতিহাস    জেলা শহর     লোকসভা     বিধানসভা    পৌরসভা    ব্লক    থানা    গ্রাম পঞ্চায়েত  কালীপূজা    যোগ ব্যায়াম    পুজা পাঠ     দুর্গাপুজো     ব্রত কথা    মিউচুয়াল ফান্ড     জ্যোতিষশাস্ত্র      ভ্রমণ     বার্ষিক রাশিফল    মাসিক রাশিফল   সাপ্তাহিক রাশিফল    আজকের রাশিফল    চানক্যের নীতি    বাংলাদেশ    লক্ষ্মী পূজা   টোটকা  রেসিপি    সম্পর্ক    একাদশী ব্রত   পড়াশোনা খবর    ফ্যাশন টিপস