শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Aaj bangla

গায়ত্রী মন্ত্র

Gayatri Mantra

Gayatri Mantra গায়ত্রী মন্ত্র হল বৈদিক হিন্দুধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র। সনাতন ধর্মে গায়ত্রী মন্ত্রকে মহামন্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। হিন্দু ধর্মের অনেক মহামন্ত্রের মধ্যে একটি হল গায়ত্রী মন্ত্র। ঋগ্বেদে গায়ত্রী মন্ত্রের উল্লেখ পাওয়া যায়। ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রতিদিন নিয়ম করে গায়ত্রী মন্ত্র জপ করলে জীবনের সব সমস্যা কেটে গিয়ে জীবনে সুখ ও শান্তি আসবে।

গায়ত্রী মন্ত্রের বিশেষ গুণে জীবনে সমৃদ্ধি লাভ করা যায়।  এই মন্ত্রটি বৈদিক সংস্কৃত ভাষায় রচিত। হিন্দুধর্মে গায়ত্রী মন্ত্র ও এই মন্ত্রে উল্লিখিত দেবতাকে অভিন্ন জ্ঞান করা হয়। তাই এই মন্ত্রের দেবীর নামও গায়ত্রী। গায়ত্রী মন্ত্র দিয়ে শুধু পূজাই করা হয় না, গায়ত্রী মন্ত্রকেও পূজা করা হয়। গায়ত্রী মন্ত্র দিয়ে হিন্দু দেবতা সবিত্রকে আবাহন করা হয়। তাই গায়ত্রী মন্ত্রের অন্য নাম “সাবিত্রী মন্ত্র”। সাবিত্রীর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা অনুসারে এই মন্ত্র সূর্যপূজা, যোগ, তন্ত্র বা শাক্তধর্মের সঙ্গে যুক্ত হয়েছে।

ॐ भूर्भुवः स्वः तत्स॑वितुर्वरे॑ण्यं भर्गो॑ देवस्य॑ धीमहि। धियो यो नः॑ प्रचोदया॑त्॥

মন্ত্র ওঁ ভূর্ভুবঃ স্বঃ তত্‍ সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো য়ো নঃ প্রচোদয়াত্‍।।

সেই প্রাণস্বরূপ, দুঃখনাশক, সুখস্বরূপ, শ্রেষ্ঠ, তেজস্বী, পাপনাশক, দেবস্বরূপ পরমাত্মাকে আমরা নিজের অন্তঃকরণে ধারণ করব। সেই পরমাত্মা আমাদের বুদ্ধিকে সন্মার্গের দিকে প্রেরিত করুন।

গায়ত্রী মন্ত্র জপ করার জন্য কোনও বিশেষ সময়ের প্রয়োজন পড়ে না। তবে একটি নির্দিষ্ট সময় ও নিয়ম মেনে এই মন্ত্র জপ করলে নানা সমস্যার সমাধান পাওয়া যায়। সকালে ঘুম থেকে উঠেই আট বার গায়ত্রী মন্ত্র জপ করুন। ঠিক সূর্যোদয়ের সময় গায়ত্রী মন্ত্র জপ করলে তা অধিক লাভজনক হয়।  পুজো করার সময় ঠাকুরের সামনে বসে তিন বার ১০৮ বার গায়ত্রী মন্ত্র জপ করুন। এর ফলে আপনার বর্তমান সুরক্ষিত থাকবে এবং ভবিষ্যতে মনের সব ইচ্ছে পূরণ হবে।

ধর্মীয় বিশ্বাস অনুসারে খাবার খাওয়ার আগে তিন বার গায়ত্রী মন্ত্র জপ করলে সেই খাবার অমৃতে পরিণত হয়।  কোনও গুরুত্বপূর্ণ কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে পাঁচ বার বা ১১ বার গায়ত্রী মন্ত্র জপ করলে যে কাজে যাচ্ছেন, তাতে সাফল্য লাভ করবেন।  ছাত্র-ছাত্রীদের জন্য গায়ত্রী মন্ত্র জপ অত্য়ন্ত লাভদায়ক। এই মন্ত্র জপে একাগ্রতা ও জ্ঞান বৃদ্ধি পায়। আবার মনঃসংযোগে সমস্যা হলে এই মন্ত্র জপের ফলে লাভ পেতে পারেন। দুর্বল স্মরণশক্তিও এই মন্ত্র জপের ফলে মজবুত হয়। শিক্ষায় সাফল্য লাভ করার জন্য প্রতিদিন গায়েত্রী মন্ত্র জপ করা উচিত।

aajbangla

আরো পড়ুন      পশ্চিমবঙ্গ    জীবনী   মন্দির দর্শন   ইতিহাস    জেলা শহর     লোকসভা     বিধানসভা    পৌরসভা    ব্লক    থানা    গ্রাম পঞ্চায়েত  কালীপূজা    যোগ ব্যায়াম    পুজা পাঠ     দুর্গাপুজো     ব্রত কথা    মিউচুয়াল ফান্ড     জ্যোতিষশাস্ত্র      ভ্রমণ     বার্ষিক রাশিফল    মাসিক রাশিফল   সাপ্তাহিক রাশিফল    আজকের রাশিফল    চানক্যের নীতি    বাংলাদেশ    লক্ষ্মী পূজা   টোটকা  রেসিপি    সম্পর্ক    একাদশী ব্রত   পড়াশোনা খবর    ফ্যাশন টিপস