Tuesday, 27 October 2026
Aaj bangla

রাস্তার পাশ থেকে উদ্ধার বস্তা ভর্তি ভুয়ো ভোটার কার্ড

fake voter card

বাংলায় ভুয়া ভোটার fake voter card নিয়ে রাজনৈতিক তরজার মধ্যে বস্তা ভর্তি ভুয়াভোটার কার্ড উদ্ধার ভিড়ে নতুন করে চাঞ্চল্য। রাস্তার পাশ থেকে উদ্ধার হয় বস্তা ভর্তি ভোটার কার্ড fake voter card। বিরোধীদের দাবি আদালতের নির্দেশ স্বীকার পরই শাসক দলের দুষ্কৃতীরা ভোটার কার্ডগুলি ফেলে রেখে গেছে। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত কৃষ্ণ কালিতলা এলাকার। জানাজায় শান্তিপুর থানার অন্তর্গত ২৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণ কালীতলার বিসর্জন ঘাট সংলগ্ন রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে থাকে এলাকাবাসী।

এরপরেই ওই বস্তার চারি পাশে আবর্জনার মধ্যে বেশ কয়েকটি ভোটার কার্ড দেখতে পায় তারা। পরবর্তীকালে ওই বস্তা খুলে দেখে বস্তার মধ্যে ভর্তি রয়েছে ভোটার কার্ড। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পরবর্তীকালে পুলিশ গিয়ে পড়ে থাকা এবং বস্তায় থাকা ভোটার কার্ডগুলি সংগ্রহ করে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পথচারীদের দাবি কে বা কারা এই ভোটার কার্ডগুলি ফেলে গেছে তারা কিছুই বুঝে উঠতে পারছে না। বস্তা ভর্তি যে ভোটার কার্ডগুলো উদ্ধার হয়েছে তার ঠিকানা রয়েছে কোথাও উত্তর চব্বিশ পরগনা কোথাও হুগলী আবার নদীয়ার বেশ কিছু জায়গার ঠিকানা রয়েছে।

অন্যদিকে ভোটার কার্ড উদ্ধার হওয়ার পর নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা সোমনাথ কর জানান, যখন আদালত নির্দেশিকা জারি করেছে সমস্ত ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করাতে হবে তখনই শাসকদলের দুষ্কৃতীরা বুঝতে পেরে এই বেআইনি ভোটার কার্ড গুলি ফেলে রেখে গেছে। মূলত তারা এই ভোটার কার্ডগুলি বিভিন্ন নির্বাচনে ব্যবহার করত। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানাচ্ছি। তবে বিজেপির পাল্টা আক্রমণ করেছে রাজ্যে শাসক দল।

স্থানীয় কাউন্সিলর শ্যাম সাহার দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ভুতে ভুতে ভুয়া ভোটার ধরার কর্মসূচি চালাচ্ছি। সেই পরিস্থিতিতে বিজেপি চক্রান্ত করে এই ঘটনা ঘটাতে পারে। যে fake voter card ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে তা সম্পূর্ণ তদন্তের দায়িত্ব রয়েছে প্রশাসন এবং নির্বাচন কমিশনের উপর। নিশ্চয়ই তারা তদন্ত করবে। তবে এই ঘটনায় শাসক দল কোনভাবে যুক্ত নয়।

https://youtu.be/Wqcqbpn4XYw

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হতে ক্লিক করুন  Aaj Bangla হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরো পড়ুন      পশ্চিমবঙ্গ    জীবনী   মন্দির দর্শন   ইতিহাস    জেলা শহর     লোকসভা     বিধানসভা    পৌরসভা    ব্লক    থানা    গ্রাম পঞ্চায়েত  কালীপূজা    যোগ ব্যায়াম    পুজা পাঠ     দুর্গাপুজো     ব্রত কথা    মিউচুয়াল ফান্ড     জ্যোতিষশাস্ত্র      ভ্রমণ     বার্ষিক রাশিফল    মাসিক রাশিফল   সাপ্তাহিক রাশিফল    আজকের রাশিফল    চানক্যের নীতি    বাংলাদেশ    লক্ষ্মী পূজা   টোটকা  রেসিপি    সম্পর্ক    একাদশী ব্রত   পড়াশোনা খবর    ফ্যাশন টিপস