Monday, 26 October 2026
Aaj bangla

পূর্ব বর্ধমানে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের, আহত ১

Kalna Road Accident

কালনা: Kalna Road Accident কালীপুজোর রাতে কালনায় বেপরোয়া গতির বলি ৪। একজনের অবস্থা আশঙ্কাজনক। নাদনঘাট থানার হাটসিমলা মোড়ে এসটিকেকে রোডে বৃহস্পতিবার রাতে একটি একটি বাইকের সঙ্গে এক বোলেরো পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অস্ত্রোপচার হবে বলে জানা যাচ্ছে। ঠিক কী হয়েছিল? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত পৌনে নটা নাগাদ কালনা-কাটোয়া এসটিকেকে রোড ধরে একটি সবজি বোঝাই বোলেরো গাড়ি কালনা থেকে নবদ্বীপের দিকে যাচ্ছিল।

উলটোদিক থেকে আসছিল একটি বাইক। প্রথমে বাইকটি এক পথচারী মহিলাকে ধাক্কা মারে। তিনি পথের ধারে ছিটকে পড়েন। এর পরই উলটো দিক থেকে আসা পিকআপ ভ্যানটির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় ৫ জনকে কালনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতদের নাম আবদুল সেলিম মোল্লা, নামাজ আলি মণ্ডল, আবু বক্কর সিদ্দিকি মণ্ডল, আরিফ শেখ। এঁদের সকলেরই বাড়ি নাদনঘাট থানা এলাকায়। Kalna Road Accident কালনা হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস জানিয়েছেন, জখম ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তাঁর অস্ত্রোপচার হবে। কালীপুজোর রাতে এমন দুর্ঘটনার পর স্থানীয়রা বেপোরোয়া গতির বাইক ও গাড়ির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। কালনা এসডিপিও রাকেশ কুমার চৌধুরি জানিয়েছেন, “পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। তদন্ত চলছে।”

মৃত্যু হয়েছে বাইকে থাকা সেলিম মোল্লা, বাক্কার মণ্ডল, নওয়াজ মণ্ডল, আরিফ শেখের। এর মধ্যে প্রথম তিনজনের বাড়ি সমুদ্রগড়ের ডাঙ্গাপাড়ায়। আরিফ শেখের বাড়ি পারুলডাঙ্গায়। প্রত্যেকেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে এসেছিলেন। কিন্তু, ডাক্তাররা জানিয়ে দেন আর প্রাণ নেই দেহে। ঘটনাস্থলে নাদন ঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে এদিনই আবার বাঁকুড়ার সোনামুখীতে ঘটে আরও একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা। পিকআপ ভ্যান-বাইকের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়।

aajbangla

আরো পড়ুন      পশ্চিমবঙ্গ    জীবনী   মন্দির দর্শন   ইতিহাস    জেলা শহর     লোকসভা     বিধানসভা    পৌরসভা    ব্লক    থানা    গ্রাম পঞ্চায়েত  কালীপূজা    যোগ ব্যায়াম    পুজা পাঠ     দুর্গাপুজো     ব্রত কথা    মিউচুয়াল ফান্ড     জ্যোতিষশাস্ত্র      ভ্রমণ     বার্ষিক রাশিফল    মাসিক রাশিফল   সাপ্তাহিক রাশিফল    আজকের রাশিফল    চানক্যের নীতি    বাংলাদেশ    লক্ষ্মী পূজা   টোটকা  রেসিপি    সম্পর্ক    একাদশী ব্রত   পড়াশোনা খবর    ফ্যাশন টিপস