Sunday, 15 November 2026
Aaj bangla

Birbhum বীরভূমে সিভিকের বাড়িতে বিস্ফোরণ! মৃত্যু প্রতিবেশীর

Birbhum

Birbhum News বীরভূমের সাঁইথিয়ায় সিভিক ভলান্টিয়ারের বাড়িতে বিস্ফোরণ, মৃত ১। বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার ফেটে যায়, দাবি গ্রামবাসীদের। ঘটনার পর সিভিক ভলান্টিয়ারের বাড়ি ভাঙচুর গ্রামবাসীদের। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার দূর্গাপ্রসাদ ভট্টাচার্য সাঁইথিয়া থানায় কর্মরত। বিড়ি খেতে খেতে বেলুনে গ্যাস ভরছিলেন দু’জনে।

সেই বিড়ির ফুলকি থেকেই গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে বিস্ফোরণে Birbhum  বীরভূমের সাঁইথিয়ায় প্রাণ গেল এক জনের। ঘটনাচক্রে, বিস্ফোরণটি ঘটেছে এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে। বিস্ফোরণের ঘটনার পর সেই ভলান্টিয়ারকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। মৃতের দেহ আটকে পুলিশকে ঘিরে বিক্ষোভ চলে দীর্ঘ ক্ষণ। স্থানীয় সূত্রে খবর, গ্যাস বেলুনের ব্যবসা রয়েছে সাঁইথিয়া থানার সিভিক ভলান্টিয়ার দূর্গাপ্রসাদ ভট্টাচার্যের। তাঁর সঙ্গেই কাজ করতেন প্রতিবেশী বিপদতারণ বাগদি।

সিলিন্ডার ফেটে তাঁরই মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, বিস্ফোরণের পর ঘরে ঢুকে পড়েছিলেন দূর্গাপ্রসাদ। আর বিপদতারণের দেহ পড়ে ছিল বাইরে। দূর্গাপ্রসাদ তৎপর হয়ে বিপদতারণকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলে তিনি বেঁচে যেতে পারতেন বলেই দাবি প্রতিবেশীদের। তাঁদেরই দাবি, দু’জনে মিলে বিড়ি খেতে খেতে কাজ করছিলেন। সেই সময়েই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ঘটনার পরেই সিভিক ভলান্টিয়ারের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।

news today in west bengal খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয় বিপদতারণের দেহ আটকে রেখে। এক প্রতিবেশী বলেন, ‘‘বিস্ফোরণের পরেই ঘরে ঢুকে পড়েছিল দূর্গাপ্রসাদ। আমরা গিয়ে দেখি, বাইরে বিপদতারণের দেহ পড়ে রয়েছে। আমরা দূর্গাপ্রসাদের শাস্তি চাই। গ্রেফতার করতে হবে ওকে।’’ বিপদতারণের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও দাবি তুলেছেন প্রতিবেশীরা। সাঁইথিয়ার তৃণমূল ব্লক সভাপতি সাবের আলি খানের সামনে বিক্ষোভ স্থানীয়দের।

‘এদের যারা ধরিয়ে দিয়েছে তারাও তৃণমূল, যারা এস সঙ্গে যুক্ত রয়েছে তারাও তৃণমূল। তৃণমূলের ছাত্রনেতারা এর সঙ্গে যুক্ত রয়েছে। পুলিশ তদন্ত করুক, বেরোবে। যুদ্ধক্ষেত্রে বসে আছি’, শিয়ালদায় উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, কার্তুজ প্রসঙ্গে বললেন বিজেপি নেতা সজল ঘোষ। বৈঠকখানা রোডে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র, প্রচুর কার্তুজ! STF-এর অভিযান, ৫টি আগ্নেয়াস্ত্র, ৯০ রাউন্ড গুলি উদ্ধার! সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র-ভাণ্ডারের হদিশ ।

কারা, কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য অস্ত্র মজুত? আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ ২জন আটক: কলকাতা পুলিশ সূত্র । বিহারের মুঙ্গের থেকে অস্ত্র বিক্রির জন্য কলকাতায় আসতেই অভিযানে STF । ২টি 7MM পিস্তল, ৩টি ওয়ান শটার, ৯০ রাউন্ড গুলি-সহ গ্রেফতার ১। অস্ত্রের হাত বদলের আগেই ইজরায়েল খান নামে ঝাড়খণ্ডের বাসিন্দা গ্রেফতার । ঝাড়খণ্ডের হান্টারগঞ্জের বাসিন্দা ইসমাইল খান:

aa

আরো পড়ুন      পশ্চিমবঙ্গ    জীবনী   মন্দির দর্শন   ইতিহাস    জেলা শহর     লোকসভা     বিধানসভা    পৌরসভা    ব্লক    থানা    গ্রাম পঞ্চায়েত  কালীপূজা    যোগ ব্যায়াম    পুজা পাঠ     দুর্গাপুজো     ব্রত কথা    মিউচুয়াল ফান্ড     জ্যোতিষশাস্ত্র      ভ্রমণ     বার্ষিক রাশিফল    মাসিক রাশিফল   সাপ্তাহিক রাশিফল    আজকের রাশিফল    চানক্যের নীতি    বাংলাদেশ    লক্ষ্মী পূজা   টোটকা  রেসিপি    সম্পর্ক    একাদশী ব্রত   পড়াশোনা খবর    ফ্যাশন টিপস