Tuesday, 27 October 2026
Aaj bangla

Bardhaman বর্ধমানে একের পর এক মন্দিরে তালা ভেঙে চুরি

Bardhaman

রাতের অন্ধকারে একের পর এক মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল Bardhaman পূর্ব বর্ধমানের ভাতারে। অভিযোগ, লক্ষাধিক টাকার অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। কালীপুজোর রাতে আউশগ্রামের দেয়াশা গ্রামের দাসপাড়ায় একটি কালী মন্দিরের পর পর দুটি গেটের তালা ভেঙে লক্ষাধিক টাকার দেবীর অলঙ্কার চুরি যায়।

ওই ঘটনার পরের দিনই আউশগ্রামের ব্রজপুর গ্রামের অন্য একটি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। অনুরূপ ঘটনা ঘটল ভাতারে। জানা গিয়েছে, রবিবার রাতে ভাতারের আমারুন বাজারে শিব মন্দিরে এবং এওড়া গ্রামের নারায়ণ মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। পুলিশের সন্দেহ দুই মন্দিরের চুরির ঘটনার নেপথ্যে রয়েছে ‘বানজারা’ দল। পুলিশ সূত্রে খবর, চুরির আগে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন ওই দলের সদস্যেরা।

পর পর চুরির ঘটনায় চিন্তায় পড়েছেন এলাকাবাসী। Bardhaman পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অর্ক বন্দোপাধ্যায় বলেন, ‘‘ভাতারের আমারুন বাজারে চুরির ঘটনার অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত শুরু করেছি। বিভিন্ন সূত্র মারফত খবরাখবর নেওয়া হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’

উল্লেখ্য, দুর্গাপুজোয় নবমীর রাতে কেতুগ্রামের পাচুন্দি গ্রামে চট্টোপাধ্যায় পরিবারের দুর্গামন্দিরের তালা ভেঙে দেবীর যাবতীয় সোনা ও রুপোর অলঙ্কার চুরি হয়ে যায়। তার পর কালীপুজোর সময় আউশগ্রামের দুই মন্দিরে চুরির ঘটনা ঘটে। এ বার ভাতারের মন্দিরে ঘটল একই ঘটনা। পুলিশের সন্দেহ একই গ্যাংয়ের কাজ।

aa

আরো পড়ুন      পশ্চিমবঙ্গ    জীবনী   মন্দির দর্শন   ইতিহাস    জেলা শহর     লোকসভা     বিধানসভা    পৌরসভা    ব্লক    থানা    গ্রাম পঞ্চায়েত  কালীপূজা    যোগ ব্যায়াম    পুজা পাঠ     দুর্গাপুজো     ব্রত কথা    মিউচুয়াল ফান্ড     জ্যোতিষশাস্ত্র      ভ্রমণ     বার্ষিক রাশিফল    মাসিক রাশিফল   সাপ্তাহিক রাশিফল    আজকের রাশিফল    চানক্যের নীতি    বাংলাদেশ    লক্ষ্মী পূজা   টোটকা  রেসিপি    সম্পর্ক    একাদশী ব্রত   পড়াশোনা খবর    ফ্যাশন টিপস