Tuesday, 27 October 2026
Aaj bangla

Bardhaman বর্ধমানে যাত্রী বোঝাই বাস বিদ্যুতের খুঁটিতে ধাক্কা

Bardhaman

Bardhaman বর্ধমানে যাত্রী বোঝাই বাস বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, একটুর জন্য প্রাণে বাঁচল যাত্রী বোঝাই বাস। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তীব্র গতিতে থাকার কারণেই নিয়ন্ত্রণ হারায় বাসটি। মৃত্যুর কোনও খবর পাওয়া না গেলেও গুরুতরভাবে ১০ জন যাত্রী জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। বুধবার বিকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটে আরামবাগ রোডে রায়নার রাধাবাজারে।

যাত্রী বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকান ঘরের ভিতর ঢুকে পড়ে। যদিও তার আগে একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। মুহূর্তেই শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয় বাসিন্দারাই শুরুতে উদ্ধার কাজে হাত লাগান। পরবর্তীতে খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে উদ্ধার কাজে হাত লাগান।

আহতদের Bardhaman বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, রাধাবাজারে রাস্তায় উপর একটি বাম্পার রয়েছে। সেই বাম্পার পার হতে গিয়েই বিপত্তি। অনেকেই বলছেন, বাসটির গতি যদি বেশি না থাকতো তাহলে হয়তো এই ঘটনা আটকানো যেত। তবে বরাত জোরে তা বড় আকার নেয়নি। অন্যদিকে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারলেও বিদ্যুতের তারের কপালে পড়েনি বাসটি। তা হলে বিপদ আরও বাড়তো বলেই মত এলাকাবাসীর।

aajbangla

আরো পড়ুন      পশ্চিমবঙ্গ    জীবনী   মন্দির দর্শন   ইতিহাস    জেলা শহর     লোকসভা     বিধানসভা    পৌরসভা    ব্লক    থানা    গ্রাম পঞ্চায়েত  কালীপূজা    যোগ ব্যায়াম    পুজা পাঠ     দুর্গাপুজো     ব্রত কথা    মিউচুয়াল ফান্ড     জ্যোতিষশাস্ত্র      ভ্রমণ     বার্ষিক রাশিফল    মাসিক রাশিফল   সাপ্তাহিক রাশিফল    আজকের রাশিফল    চানক্যের নীতি    বাংলাদেশ    লক্ষ্মী পূজা   টোটকা  রেসিপি    সম্পর্ক    একাদশী ব্রত   পড়াশোনা খবর    ফ্যাশন টিপস