Tuesday, 27 October 2026
Aaj bangla

ভয়াবহ পথ দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু

Purulia

বলরামপুরে   ভয়াবহ পথ দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু । শুক্রবার সকাল সাড়ে ছয়টা নাগাদ বলরামপুর Purulia পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কের উপর নামশোল এলাকায় লরির সাথে বোলোরো গাড়ির সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে ।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বলেরো গাড়ির সকল যাত্রীকে উদ্ধার স্থানীয় বাঁশগড় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎস নয় জনকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে বলেরও গাড়িটি পুরুলিয়া দিক থেকে আসছিলো ঠিক তখনই বলরামপুর নামশোল প্রাইমারি স্কুলের পাশে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে বলরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। জানাগেছে ঝাড়খন্ডের ইচাগড় থানা এলাকার পাতকুম চিরুগড়া থেকে Purulia পুরুলিয়া জেলার বরাবাজার থানা এলাকার আদাবনা গ্ৰামে বিয়ে বাড়িতে এসেছিলো তারা,সেখান থেকে ফেরার পথে বলরামপুর নামসোল এলাকায় পথ দুর্ঘটনাটি ঘটে।

ঘটনায় মৃতদের নাম জানা গেছে বৃহস্পতি মাহাতো, গুরুপদ মাহাতো, শশাঙ্কর মাহাতো ,বিজয় মাহাতো ,অজয় মাহাতো, কৃষ্ণা মাহাতো ,স্বপন মাহাতো এদের সাতজনের বাড়ি ঝাড়খণ্ডের নিমডি থানা এলাকার তিলায়টাঁড় গ্রামে এবং চন্দ্রমোহন মাহাতো বাড়ি নিমডি থানা এলাকার রঘুনাথপুর গ্রামে ও চিত্তরঞ্জন মাহাতো বাড়ি নিমডি থানা এলাকার মুড়ু গ্রামে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হতে ক্লিক করুন  Aaj Bangla হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরো পড়ুন      পশ্চিমবঙ্গ    জীবনী   মন্দির দর্শন   ইতিহাস    জেলা শহর     লোকসভা     বিধানসভা    পৌরসভা    ব্লক    থানা    গ্রাম পঞ্চায়েত  কালীপূজা    যোগ ব্যায়াম    পুজা পাঠ     দুর্গাপুজো     ব্রত কথা    মিউচুয়াল ফান্ড     জ্যোতিষশাস্ত্র      ভ্রমণ     বার্ষিক রাশিফল    মাসিক রাশিফল   সাপ্তাহিক রাশিফল    আজকের রাশিফল    চানক্যের নীতি    বাংলাদেশ    লক্ষ্মী পূজা   টোটকা  রেসিপি    সম্পর্ক    একাদশী ব্রত   পড়াশোনা খবর    ফ্যাশন টিপস