শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Aaj bangla

Mamata Banerjee লন্ডনে প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee

অক্সফোর্ডের কেলগ কলেজে Mamata Banerjee  মুখ্যমন্ত্রীর বক্তৃতায় দর্শকদের একাংশের প্রশ্নে তাল কাটল  Mamata Banerjee London Tourমমতা বন্দ্যোপাধ্যায়ের। টাটাদের সিঙ্গুর ত্যাগের প্রসঙ্গ তোলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গে কোন কোন কোম্পানি এসেছে তা নিয়ে প্রশ্ন করা, আর জি কর কাণ্ড নিয়ে প্রশ্ন থেকে গো ব্যাক স্লোগান। অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের কেলগ কলেজে Mamata Banerjee  মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় এইভাবেই বিক্ষোভ দেখাল ।

আর জি কর থেকে শিল্পায়ন, সাম্প্রদায়িকতা, পর পর প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। আর জি কর কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন দর্শকদের একাংশের। যদিও মুখ্যমন্ত্রী বলেন, এটা বিচারাধীন বিষয়, কেন্দ্র দেখছে। তিনি এও বলেন, ‘রাজনীতিকরণের চেষ্টা করবেন না। আপনারা বিরোধিতা করতেই পারতেন। এতে আমি আরও উৎসাহ পাই’। এদিকে এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা তোপ আর জি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতো।

তিনি বলেন, ‘অভয়ার ন্যায়বিচার যদি না দেন, হলে বাংলার মানুষ কেন, সারা বিশ্বের মানুষ অভয়ার পাশে দাঁড়াবেই। সকল বিশ্ববাসী পাশে আছে। আমাদের স্লোগানে আমরা বলেছিলেন, ‘আর জি কর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক, বিশ্ব দিচ্ছে ডাক অভয়া বিচার পাক। সেটাই প্রতিধ্বনিত হচ্ছে। আমরা চাই সিবিআইও দেখুক, বিচার দিক অভয়াকে। কারা নেপথ্যে ছিল, কারা প্রমাণ নষ্ট করেছিল প্রকাশ্যে আসুক।’এদিকে, আজ কলকাতা হাইকোর্টে আজ ফের আর জি কর মামলার শুনানি।

আদালতের নির্দেশমতো CBI-এর আজ কেস ডায়েরি পেশ করার কথা রয়েছে। নতুন করে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভয়ার মা-বাবা। সেই আবেদনের প্রেক্ষিতে, সর্বোচ্চ আদালতের অনুমতিতে গত সোমবার থেকে শুরু হয়েছে শুনানি। প্রথম দিনই আদালতে একগুচ্ছ প্রশ্নের মুখে পড়েছিল CBI। ‘অভয়াকে কি গণধর্ষণ করা হয়েছিল? যদি তাই হয়, তাহলে বাকি সন্দেহভাজন কারা?’ প্রশ্ন তুলেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ‘হাসপাতালে জাল ওষুধ, দুর্নীতির প্রতিবাদ করাতেই তাঁর মেয়েকে প্রাতিষ্ঠানিকভাবে খুন করা হয়েছে’, ওই দিনই আর জি কর-কাণ্ড নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন নিহত চিকিৎসকের মা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হতে ক্লিক করুন  Aaj Bangla হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরো পড়ুন      পশ্চিমবঙ্গ    জীবনী   মন্দির দর্শন   ইতিহাস    জেলা শহর     লোকসভা     বিধানসভা    পৌরসভা    ব্লক    থানা    গ্রাম পঞ্চায়েত  কালীপূজা    যোগ ব্যায়াম    পুজা পাঠ     দুর্গাপুজো     ব্রত কথা    মিউচুয়াল ফান্ড     জ্যোতিষশাস্ত্র      ভ্রমণ     বার্ষিক রাশিফল    মাসিক রাশিফল   সাপ্তাহিক রাশিফল    আজকের রাশিফল    চানক্যের নীতি    বাংলাদেশ    লক্ষ্মী পূজা   টোটকা  রেসিপি    সম্পর্ক    একাদশী ব্রত   পড়াশোনা খবর    ফ্যাশন টিপস