শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Aaj bangla

জ্যোতিষশাস্ত্র মতে কোন দিনে কি খাওয়া উচিত ও অনুচিত জেনে নিন

Astrology

জ্যোতিষশাস্ত্রের Astrology প্রয়োগসূত্রগুলি কেবল সম্ভাবনা নির্দেশ করে, কিন্তু কোন নিশ্চিত ঘটনার কথা বলে না। তার কারণ এই যে জ্যোতিষীগণ মনে করেন মানুষ সচেতন কর্মের সাহায্যে অথবা ঈশ্বরের আশীর্বাদে অথবা এই দুইয়ের মিশ্রিতফলে ভাগ্য অনেকাংশে নিয়ন্ত্রণ এবং পরিবর্তন করতে পারে। এই নিশ্চয়তার তারতম্যের কারণে অনেক বিজ্ঞানী জ্যোতিষশাস্ত্রকে মান্যতা দেন না। একদিকে যেমন বিখ্যাত বিজ্ঞানী ইয়োহানেস কেপলার একই সঙ্গে Astrology জ্যোতির্বিজ্ঞানী এবং Astrology জ্যোতিষী ছিলেন, আবার অন্যদিকে বিজ্ঞানীদের অনেকে Astrology জ্যোতিষশাস্ত্রকে ভ্রান্ত প্রতিপন্ন করতে চেয়েছেন।

বর্তমানে মানুষের শারীরিক সমস্যা গুলির মধ্যে অন্যতম হল পেটের রোগ। আমরা রোজ এই গতিময় জীবনের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিয়মিত স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর খাদ্য গ্রহণ করে থাকি। আর তার ফলে পেটের সমস্যায় প্রায়সই জেরবার হয়ে ছুটতে হয় ডাক্তারের কাছে। আমরা যদি প্রাচীন শাস্ত্র মতে নিয়ম মেনে খাদ্য গ্রহণ করি তাহলে আমরা খুব সহজেই এই রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে পারি। শাস্ত্রীয় মতে ভোজনের নির্দিষ্ট কিছু প্রথা আছে যেমন হাত, পা ও মুখ ধুয়ে পরিষ্কার জায়গায় বসে প্রসন্ন চিত্তে আহার গ্রহন করতে হয়। সর্বদা পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে আহার করতে হয়। আর পুত্র বর্তমান থাকলে উত্তরমুখী ও পিতা বর্তমান থাকলে দক্ষিণমুখী ভোজন করা উচিত নয়। এছাড়া বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন খাদ্যদ্রব্য গ্রহণে নিষেধ আছে।

১) প্রতিপদ তিথিতে চালকুমড়ো খেতে নেই। অন্যথায় অর্থহানি হয়। ২) তৃতীয়াতে পটল খেলে শত্রু বৃদ্ধি হয়। ৩) চতুর্থীতে মূলো খেলে ধননাশ হয়। ৪) পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক হয়। ৫) ষষ্ঠীতে নিমপাতা খেলে সন্তান ভাগ্য খারাপ হয়। ৬) সপ্তমীতে তাল খেলে স্বাস্থ্যহানি ঘটে। ৭) অষ্টমীতে নারকেল খেলে মূর্খতা প্রাপ্তি হয়। ৮) দশমীতে কলমিশাক খেলে গোহত্যা সমতূল্য পাপ হয়। ৯) একাদশীতে শিম খেলে পাপ জন্মায়।

শনিবার: পনির খেলে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হন, তাই এই দিনে পনির খাওয়া শুভ। শনিবার: লাউ খাওয়া অত্যন্ত শুভ, তাই এই দিনে লাউ খাওয়া উচিত। শনিবার: সরষের তেল না ব্যবহার করে সাদা তেল খাওয়া ভালো। শুভ দিনে: পোড়া খাবার খাওয়া উচিত নয়। বিছানায় বসে খাবার খাওয়া উচিত নয়: কারণ এতে হজমের সমস্যা হতে পারে। খাবার খাওয়ার আগে প্রণাম করে ধীরে ধীরে খাওয়া উচিত: খাবার শেষ না করে উঠে যাওয়া উচিত নয়: খেতে বসে পা দোলানো উচিত নয়: খাবার থালায় আঁকিবুঁকি কাটা উচিত নয়: খাবার শেষে থালা চেটে খাওয়া উচিত নয়:

শাস্ত্রে মতে অতিরিক্ত ভোজন সর্বদা নিষিদ্ধ। যানবাহনে, শ্মশানে, দেবালয়ে, শুয়ে, দাঁড়িয়ে বা চলতে চলতে খাদ্য গ্রহন করা উচিত নয়। ভিজে কাপড়ে, ভিজে মাথায়, খুব সকালে ও সন্ধ্যায়, জুতো পড়ে, চর্ম আসনে বসে আহার করা উচিত নয়। খাওয়ার পাতে একটু উচ্ছিষ্ট রেখে পাত্র ত্যাগ করতে হয়, কিন্তু জল, ক্ষীর, দই, দুধ, মধু, ঘি, ছাতু ও শাক নিজেরটা নিজেকেই গ্রহন করতে হয়, উচ্ছিষ্ট রাখতে নেই। শাস্ত্রীয় কিছু বিধি মেনে চললে আমাদের বেশি ডাক্তারের কাছে যেতে হবে না। শরীর সুস্থ, লাবণ্যময়, নীরোগ ও আকর্ষণীয় থাকবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হতে ক্লিক করুন  Aaj Bangla হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরো পড়ুন      পশ্চিমবঙ্গ    জীবনী   মন্দির দর্শন   ইতিহাস    জেলা শহর     লোকসভা     বিধানসভা    পৌরসভা    ব্লক    থানা    গ্রাম পঞ্চায়েত  কালীপূজা    যোগ ব্যায়াম    পুজা পাঠ     দুর্গাপুজো     ব্রত কথা    মিউচুয়াল ফান্ড     জ্যোতিষশাস্ত্র      ভ্রমণ     বার্ষিক রাশিফল    মাসিক রাশিফল   সাপ্তাহিক রাশিফল    আজকের রাশিফল    চানক্যের নীতি    বাংলাদেশ    লক্ষ্মী পূজা   টোটকা  রেসিপি    সম্পর্ক    একাদশী ব্রত   পড়াশোনা খবর    ফ্যাশন টিপস