Monday, 26 October 2026
Aaj bangla

জাপানে ভূমিকম্পে প্রাণ হারাতে পারেন প্রায় তিন লক্ষ

Japan

মায়ানমারের ভূমিকম্পে প্রভাব পড়েছে প্রতিবেশী তাইল্যান্ডে। এই পরিস্থিতিতে সিঁদুরে মেঘ দেখছে Japan জাপান! সে দেশের সরকারের প্রকাশিত একটি রিপোর্ট বলছে, নানকাই ভূতাত্ত্বিক খাত বরাবর ‘মহাকম্প’ হয়ে কাঁপতে পারে জাপান। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা হতে পারে ৯। ওই বিপর্যয়ে প্রাণ হারাতে পারেন দু’লক্ষ ৯৮ হাজার জন। প্রসঙ্গত, কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৮ ছাড়ালে তারে ‘মহাকম্প’ বলা হয়। ২০১২-১৩ সালেও এই সম্ভাব্য ‘মহাকম্প’ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছিল জাপানের সরকার।

তখন সম্ভাব্য মৃত্যু সংখ্যা ছিল অনেক বেশি। বিশেষজ্ঞেরা তখন আশঙ্কা করেছিলেন যে, জাপানে ‘মহাকম্প’ হলে তাতে প্রাণ হারাতে পারেন তিন লক্ষ ২৩ হাজার জন। বর্তমান পরিস্থিতিতে পর্যালোচনা করে Japan জাপান সরকার মনে করছে, সেই মৃত্যুর সংখ্যা আরও কমাতে তারা সমর্থ হবে। প্রযুক্তি এবং আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা করেই একমাত্র এটা সম্ভব। তাদের লক্ষ্য, ‘মহাকম্প’ হলে এই মৃত্যুর সংখ্যা ৮০ শতাংশ কমানো। বাড়ি ভেঙে পড়ার ঘটনাও ৫০ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা স্থির করেছে তারা। নানকাই ভূতাত্ত্বিক খাতের দৈর্ঘ্য প্রায় ৮০০ কিলোমিটার।

টোকিয়োর পশ্চিমে শিজ়ুয়োকা থেকে দক্ষিণে কিয়ুশু দ্বীপ পর্যন্ত বিস্তৃত রয়েছে সেটি। এই খাত আসলে দু’টি টেকটনিক পাতের সংযোগস্থল। জাপান যে পাতের উপর রয়েছে, ক্রমে তার নীচে প্রবেশ করছে ফিলিপাইন সাগর টেকটনিক পাত। এই দুই পাত নড়াচড়া করলে তাদের সংঘর্ষের ফলে বিশাল শক্তি উদ্গত হবে। তার জেরে হতে পারে ‘মহাকম্প’। এর ফলে সুনামি আসতে পারে। সে ক্ষেত্রে ঢেউয়ের উচ্চতা হবে ১০ ফুট। সংবাদ সংস্থাগুলি দাবি করেছে, ওই সুনামির ফলে দু’লক্ষ ১৫ হাজার মানুষ মারা যেতে পারেন।

৭৩ হাজার বাড়ি ভেঙে পড়তে পারে। জাপানের আর্থিক ক্ষতি হতে পারে প্রায় ১৮ হাজার কোটি ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় এক কোটি কোটি টাকা। গত ১,৪০০ বছর ধরে এই নানকাই খাতে প্রায় প্রতি ১০০ থেকে ২০০ বছর অন্তর ‘মহাকম্প’ হচ্ছে। শেষ বার হয়েছিল ১৯৪৬ সালে। তখন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.১। তাতে মৃত্যু হয়েছিল প্রায় ১,৪০০ জনের। জানুয়ারিতে জাপানের একটি সরকারি প্যানেল জানায়, আগামী ৩০ বছরের মধ্যে আবার সেখানে হতে পারে ‘মহাকম্প’। ৭৫ থেকে ৮২ শতাংশ সম্ভাবনা রয়েছে। তাতে কত ক্ষয়ক্ষতি হতে পারে, সেই নিয়েই সম্ভাব্য হিসেব কষে রিপোর্ট দিয়েছে সরকার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হতে ক্লিক করুন  Aaj Bangla হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরো পড়ুন      পশ্চিমবঙ্গ    জীবনী   মন্দির দর্শন   ইতিহাস    জেলা শহর     লোকসভা     বিধানসভা    পৌরসভা    ব্লক    থানা    গ্রাম পঞ্চায়েত  কালীপূজা    যোগ ব্যায়াম    পুজা পাঠ     দুর্গাপুজো     ব্রত কথা    মিউচুয়াল ফান্ড     জ্যোতিষশাস্ত্র      ভ্রমণ     বার্ষিক রাশিফল    মাসিক রাশিফল   সাপ্তাহিক রাশিফল    আজকের রাশিফল    চানক্যের নীতি    বাংলাদেশ    লক্ষ্মী পূজা   টোটকা  রেসিপি    সম্পর্ক    একাদশী ব্রত   পড়াশোনা খবর    ফ্যাশন টিপস