সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Aaj bangla

পূর্ব বর্ধমানে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ

Purba Bardhaman

Purba Bardhaman পুজো করতে গিয়ে গৃহস্থের ১২ বছরের নাবালিকা মেয়ের শ্লীলতাহানির অভিযোগ উঠল পুরোহিতের বিরুদ্ধে। Purba Bardhaman পূর্ব বর্ধমানের গুসকরা শহরের ঘটনা। অভিযুক্ত পুরোহিতকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে কালীপুজো করতে গিয়েছিলেন অভিযুক্ত পুরোহিত। এর পর শুক্রবার সকালেও তিনি যান সেই বাড়িতে।

অভিযোগ, পোশাক ছাড়ার নাম করে বাড়ির দোতলায় উঠে গৃহস্থের ১২ বছরের মেয়ের শ্লীলতাহানি করেন সেই পুরোহিত। পরে বিষয়টি কাঁদতে কাঁদতে মাকে জানায় মেয়েটি। মেয়ের মুখে গোটা ঘটনা শুনে প্রতিবেশীদের ডেকে আনেন নাবালিকার মা। খবর দেওয়া হয় পুলিশেও। পড়শিরাই অভিযুক্ত পুরোহিতকে ধরে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় থানায়। তার পরেই অভিযুক্ত পুরোহিতকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতকে বর্ধমান আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

aajbangla

আরো পড়ুন      পশ্চিমবঙ্গ    জীবনী   মন্দির দর্শন   ইতিহাস    জেলা শহর     লোকসভা     বিধানসভা    পৌরসভা    ব্লক    থানা    গ্রাম পঞ্চায়েত  কালীপূজা    যোগ ব্যায়াম    পুজা পাঠ     দুর্গাপুজো     ব্রত কথা    মিউচুয়াল ফান্ড     জ্যোতিষশাস্ত্র      ভ্রমণ     বার্ষিক রাশিফল    মাসিক রাশিফল   সাপ্তাহিক রাশিফল    আজকের রাশিফল    চানক্যের নীতি    বাংলাদেশ    লক্ষ্মী পূজা   টোটকা  রেসিপি    সম্পর্ক    একাদশী ব্রত   পড়াশোনা খবর    ফ্যাশন টিপস